1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

“রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলার মূল আসামি মোঃ শিহাব হোসেন (১৯)-কে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০টায় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লক এলাকার আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রামপুরা থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় মৃত শিশুর শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া যায়। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, মাদ্রাসার ছাত্র শিহাব হোসেন এর আগেও আরও ৪ জন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ পাবনার বেড়া থানা এলাকা থেকে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News