1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বনানীতে অবৈধ শিশা বার ও মদের আস্তানায় অভিযান, শিশা ও মদ জব্দ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

ঢাকার বনানীতে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক অবৈধ শিশা বার ও মদ বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশা, হুক্কা সরঞ্জাম ও বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২০ মে ২০২৬) প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস) ও অ্যাডিশনাল ডিআইজি মোঃ বশির আহমেদের তত্ত্বাবধানে এবং ঢাকা বিভাগীয় ও মেট্রো কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বনানীর ১১ নম্বর রোডের একটি ১৬ তলা ভবনের ১৪ তলায় “রিভেল হোক্কা লাউঞ্জ” নামের একটি অবৈধ শিশা লাউঞ্জে অভিযান চালানো হয়। সেখান থেকে শিশা, হুক্কা, কয়লা, সিসিটিভি ডিভিআর ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

একই ভবনের ৮ তলায় টিটু মজুমদারের কাছ থেকেও বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

এছাড়া বনানীর আরেকটি শিশা বার “দ্যা ক্যাফে এক্সিল” থেকেও শিশা, হুক্কা, কয়লা, ডিভিআর ও হার্ডডিস্কসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করা হয়েছে।

ডিএনসি জানায়, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News