1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

রূপনগরে চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই, মূলহোতাসহ গ্রেফতার ৫

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

রাজধানীর রূপনগরে অটোরিকশা চালক জানে আলম হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৯ মে ঢাকা ও টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়— মোঃ রানা (২৫), মোঃ আবু হানিফ (২৭), মোঃ মিনহাজ (২২), মোঃ কুরবান আলী (২৭) ও মোঃ সিয়ামকে (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই পরস্পরের বন্ধু এবং দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। টঙ্গীতে বসে তারা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ১৩ মে রাতে দিয়াবাড়ী এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া নেয় তারা। পরে চালক জানে আলমকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে গিয়ে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

হত্যার পর মরদেহ কম্বল ও বস্তায় মুড়িয়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে পেপসির মোড় সংলগ্ন রাস্তার ঢালে ফেলে যায় তারা। এরপর অটোরিকশা ও চালকের মোবাইল ফোন নিয়ে টঙ্গীতে চলে যায় এবং চোরাই চক্রের কাছে ৪০ হাজার টাকায় অটোরিকশাটি বিক্রি করে দেয়।

গত ১৬ মে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের বোন রূপনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News