1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

‘জিয়াউর রহমান: এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার’ বইয়ের মোড়ক উন্মোচন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে “জিয়াউর রহমান: এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বইটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেছার উদ্দিন সফী ও নাছির আহমেদ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সহ-সভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি ও হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এবং সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিভা প্রকাশের প্রকাশক ও কবি মঈন মুরসালিন।

মোহাম্মদ মাসুদ রচিত বইটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনা, মুক্তিযুদ্ধে ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বইটিতে ‘সবুজ বিপ্লব’, খাল খনন কর্মসূচি, কৃষি উন্নয়ন, শিশুদের সৃজনশীলতা বিকাশে ‘নতুন কুঁড়ি’ উদ্যোগ এবং সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে তার অবদানও তুলে ধরা হয়েছে।

লেখকের মতে, বইটি শুধু একটি জীবনীগ্রন্থ নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্রগঠনে জিয়াউর রহমানের বহুমাত্রিক অবদানের একটি তথ্যভিত্তিক দলিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News