1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

“ইরানের জ্বালানি স্থাপনায় নতুন হামলা চান না ট্রাম্প”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ইরানের জ্বালানি অবকাঠামোতে নতুন করে কোনো হামলা হোক, এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তেহরানকে কড়া বার্তা দিতে ওই হামলাকে সমর্থন করেছিলেন ট্রাম্প।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বার্তা পৌঁছানোর পর আপাতত নতুন করে ইরানের জ্বালানি স্থাপনায় কোনো হামলার পক্ষে নেই যুক্তরাষ্ট্রের প্রশাসন।

তবে মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান চূড়ান্ত নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News