1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১০ বার পঠিত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

সোমবার (১৮ মে) বৈশ্বিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের ক্রুড অয়েলই দুই সপ্তাহের সর্বোচ্চ দামে পৌঁছেছে। মূলত সরবরাহ ঘাটতির আশঙ্কা এবং সামরিক উত্তেজনা ঘিরে বিনিয়োগকারীদের উদ্বেগ এই দাম বৃদ্ধির পেছনে কাজ করছে।

ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ ডলারের বেশি হয়েছে। এক পর্যায়ে তা ১১২ ডলারের কাছাকাছি পৌঁছে যায়, যা চলতি মাসের শুরু থেকে সর্বোচ্চ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দামও ২ শতাংশের বেশি বেড়ে ১০৭ ডলারের ওপরে উঠেছে। দিনের মধ্যে এটি আরও বেশি পর্যায়ে পৌঁছেছিল, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, ইরান ঘিরে চলমান সংঘাত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা এবং ড্রোন হামলার ঘটনা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে অনিশ্চিত করে তুলছে। এতে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়ছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তদন্ত চলছে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে তেলের দাম আরও বাড়তে পারে এবং বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়বে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News