
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৭ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৫ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১৪ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply