
সুন্দরবনে বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর ষষ্ঠ ধাপে করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডসহ দুই দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জিম্মি অবস্থায় থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলা কোস্টগার্ড বেইজে বিসিজিএস তৌফিকের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা সম্ভব হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশি একনলা বন্দুক, ২টি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া চার জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং শিগগিরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply