1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বার্সার শিরোপা উদযাপনে ইয়ামালের ফিলিস্তিন পতাকা, ইসরায়েল–স্পেন কূটনৈতিক বাকযুদ্ধ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

২০২৫-২৬ মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। শিরোপা উদযাপনের বিজয় প্যারেডে ক্লাবের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেন, যা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

উদযাপনের সময় লাখো সমর্থকের সামনে ইয়ামালের এই পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে ইসরায়েল ও স্পেনের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ ঘটনাকে ‘ঘৃণা উসকে দেওয়ার’ মতো কাজ হিসেবে আখ্যা দেন এবং বার্সেলোনার প্রতি এ ধরনের আচরণ থেকে দূরে থাকার আহ্বান জানান।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই সমালোচনার কড়া জবাব দেন। তিনি বলেন, ইয়ামালের মতো বহু স্প্যানিশ নাগরিক ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং এটি ঘৃণা নয় বরং মানবিক অবস্থান।

তিনি আরও মন্তব্য করেন, যারা এ ধরনের পতাকা প্রদর্শনকে ঘৃণা ছড়ানো হিসেবে ব্যাখ্যা করেন, তারা বাস্তবতা ভুলভাবে দেখছেন বা ইচ্ছাকৃতভাবে অন্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন।

ইয়ামালের এই প্রতীকী প্রতিবাদ আরব বিশ্বে প্রশংসিত হলেও ইসরায়েলি শিবিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। গাজার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ফুটবল মাঠের এই ঘটনাটি এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News