1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু পুলিশের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১৬ মে) রাজধানীর পল্লবীতে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি বলেন, গত ১৭ বছরে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তবে বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছে, যাতে তারা জনগণের প্রকৃত বন্ধু হিসেবে দায়িত্ব পালন করতে পারে।

এসময় মাদক কারবার বন্ধে উৎপাদন ও আমদানির উৎস থেকেই কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এস এন মো. নজরুল ইসলাম বলেন, সরকার মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধ দমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তিনি বলেন, জাল টাকা, ছিনতাই ও চাঁদাবাজি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News