
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল (৩৮), মোঃ শাহীন (২৪), মোঃ মোবারোক (৪৪), মোঃ মিজান হোসেন (২৭), রাকিব হাসান (২০), তামিরুল ইসলাম (৩৩), মোঃ একরামুল হক (২৯), মোঃ শাহাদাত হোসেন, সোহাগ আলী (৩৫), ইমরুল হাসান (৩০), মোঃ কুরবান আলী (৩৫), আব্দুর রহিম (২০), মোঃ সোহাগ (২০), মোঃ হাবিব (২৭), সৈয়দ আলী আকবর চঞ্চল (৪০), মোঃ রানা (৩০), মোঃ আশরাফুল (২৫), মোঃ ইমরান (৩৭), মোঃ আব্দুস সালাম দীপু (৩২), মোঃ ইউনুস (৪৪), মেহেদী হাসান (৩০), মোঃ ফিরোজ সরদার (২৫), মিজানুর রহমান (৪০), মোঃ রাসেল খান (৩৩), শায়ন আহমেদ (৩১), আকবর হোসেন বাপ্পী (৩৫), মোঃ আনিছুজ্জামান (৩৪), মোঃ জহিরুল ইসলাম (২৫), মোঃ ফয়সাল (৩১) ও মোসাঃ রিমি আক্তার (৩৪)।
গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয় এবং সন্দেহভাজনদের যাচাই-বাছাই শেষে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply