1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

“নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ নিয়মিত মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে।

১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় সিটিটিসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন ০৫ নং শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক মইনুল ইসলামের বসতবাড়ির ডান পাশের টিলার এলাকায় অবস্থান থেকে ডিএমপি’র শেরেবাংলা নগর থানার মামলা নং–০২(০২)২৬ এর সন্দিগ্ধ আসামি মোঃ রাহেদ হোসেন মাহেদ (জন্ম: ০৪/০১/২০০৩, এনআইডি নং: ১৯৬৫৩৭৯৫৩৮), পিতা মোঃ নুরু মিয়া এবং মাতা মোছাঃ সাফিয়া খানম, সাং দশঘর, থানা বিশ্বনাথ, জেলা সিলেটকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামি চাকুরিচ্যুত সেনা সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘দাওলাতুল ইসলাম নিউ জেএমবি’ মতাদর্শে উদ্বুদ্ধ ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সিটিটিসি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News