1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বিপাকে ফিফা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

ফিফা আয়োজিত ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। তবে এখনো ভারত ও চীনের মতো বিশ্বের সবচেয়ে বড় দুই বাজারে টিভি সম্প্রচার স্বত্ব চূড়ান্ত করতে পারেনি সংস্থাটি। এতে দুই দেশের দর্শকরা আদৌ সব ম্যাচ দেখতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

খবর অনুযায়ী, ৪৮ দল নিয়ে সম্প্রসারিত এই বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বেড়ে হয়েছে ১০৪। দল সংখ্যা বাড়ানোর অন্যতম উদ্দেশ্য ছিল ভারত ও চীনের মতো বিশাল বাজারকে আরও বেশি সম্পৃক্ত করা। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই সম্প্রচার স্বত্ব নিয়ে শুরু হয়েছে জটিলতা।

ভারতে সম্প্রচার স্বত্বের দাম ১০০ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ৩৫ মিলিয়ন ডলারে নামানো হলেও এখনো কোনো চুক্তি হয়নি। জিওস্টার—যা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ডিজনি-এর যৌথ উদ্যোগ—মাত্র ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

এর আগে সনি ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে প্রায় ৯০ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। আর ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ভায়াকম১৮ দেয় ৬২ মিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, ভারতে ফুটবলের তুলনায় ক্রিকেটের জনপ্রিয়তা অনেক বেশি। তাছাড়া অধিকাংশ ম্যাচ গভীর রাতে হওয়ায় সম্প্রচারকারীরা বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। এছাড়া ভারতীয় মুদ্রার দরপতনও আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব কেনাকে আরও ব্যয়বহুল করে তুলেছে।

চীনের পরিস্থিতিও ফিফার জন্য গুরুত্বপূর্ণ। ২০২২ বিশ্বকাপের বৈশ্বিক টিভি দর্শকের প্রায় ১৭.৭ শতাংশ এসেছিল চীন থেকে। ডিজিটাল ও সামাজিক মাধ্যমে এই হার ছিল প্রায় ৪৯.৮ শতাংশ।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি সাধারণত বিশ্বকাপ সম্প্রচার করে থাকে। তবে তাদের বাজেট ফিফার চাওয়া দামের তুলনায় কম বলে জানা গেছে। সময়ের পার্থক্য ও চীনের জাতীয় দলের দুর্বল পারফরম্যান্সও আগ্রহ কমিয়ে দিয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, ভারত ও চীনের মতো বড় বাজার যদি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে ছাড় আদায় করতে সক্ষম হয়, তাহলে ভবিষ্যতে অন্য দেশগুলোও একই কৌশল নিতে পারে। এতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের বৈশ্বিক বাজারমূল্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News