1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশে নির্ধারিত স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে নির্ধারিত পরিমাণ পণ্য থাকবে এবং ক্রেতারা নির্দিষ্ট সীমার মধ্যে পণ্য কিনতে পারবেন।

টিসিবির নির্ধারিত দামে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

টিসিবি জানায়, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News