1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পুলিশকে জনমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশকে আরও জনপ্রিয় ও জনসম্পৃক্ত বাহিনী হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি বলেন, বর্তমান সময়ে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

আইজিপি আরও বলেন, সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি সংযোজন, উন্নত প্রশিক্ষণ এবং পুলিশের কাঠামোগত উন্নয়ন জরুরি। পাশাপাশি যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News