
ঢাকা, ১০ মে ২০২৬ খ্রি., ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ১০ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৭ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৪ জন, আদাবর থানা থেকে ১৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১১ জন এবং হাতিরঝিল থানা থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। অভিযান শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply