1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

গাজীপুরে ৫ খুনের ঘটনায় মামলা দায়ের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে নিহত শারমিন খানমের বাবা সাহাদত মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি করেন। মামলায় পলাতক স্বামী ও প্রধান সন্দেহভাজন ফুরকান মিয়াসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শারমিনের বাবা বাদী হয়ে ফুরকানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।

এর আগে শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোন গ্রামের একটি ভাড়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন— শারমিন খানম (৩২), তার ভাই রসুল মিয়া (২২), মেয়ে মীম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই ফুরকান মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জ থেকে জীবিকার তাগিদে পরিবারটি কাপাসিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিল। শনিবার ভোরে অভিযুক্ত ফুরকান স্বজনদের ফোন করে হত্যাকাণ্ডের কথা জানায় বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News