1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১০ মে) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘রেইস’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সময়ে দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি প্রতিষ্ঠা পেয়েছিল, যেখানে সাধারণ মানুষকে দূরে রাখা হয়েছে। এছাড়া দেশের অধিকাংশ প্রকল্পেই মানদণ্ড নিশ্চিত করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ‘রেইস’ প্রকল্পের আওতায় দুই লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে সরাসরি প্রায় সোয়া চার লাখ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।

প্রকল্পে চর, হাওড়, পার্বত্য ও উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার ৬০০ নারীকে ‘হোম বেইজ চাইল্ড কেয়ার’ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News