1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

জেট ফুয়েলের দাম কমলো

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

তিন দফায় মোট ১৩২ টাকা বাড়ানোর পর উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (৭ মে) নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি জানায়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য বুধবার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা হয়।

পরে ফেব্রুয়ারির শেষভাগে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলে মার্চে প্রথম দফায় দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সায় পৌঁছে।

এরপর গত ২৪ মার্চ দ্বিতীয় দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। সর্বশেষ এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News