1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পঠিত

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মামুন গুরুতর দগ্ধ হন।

পরে তাকে স্থানীয় ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ সময় চিকিৎসার পর শেষ পর্যন্ত তিনি মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।

মামুনের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। এছাড়া মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News