1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

পাটগ্রাম প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলাধীন পাটগ্রামের বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন ভিডিও করার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে সীমান্তবর্তী ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছরে পড়ে যায়। ভারতীয় বিধান সভা নির্বাচনী ফলাফলের শেষ মুহূর্তে বিএসএফের সদস্যরা ড্রোন উদ্ধারে ঐ সীমান্তে টহল জোরদার করলে হঠাৎ করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মঙ্গলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস হতে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে। নির্ভরযোগ্য সূত্র জানায় এঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News