
পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ভালভ বন্ধ করে লিকেজ মেরামতের কাজ শুরু করা হয়েছে।
এ কারণে গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হলে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
Leave a Reply