1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কোনো পদই স্থায়ী নয়, দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়। তাই প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ মনে করে যেকোনো সময়, যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের বিভিন্ন পদে পদোন্নতি বা পোস্টিং—সবই রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ব্যক্তিগত সুবিধা বা পছন্দের জায়গায় পোস্টিং পাওয়ার জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে তা সামগ্রিকভাবে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে—সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত করা সম্ভব। জনপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের সফলতা নির্ভর করে।

জনপ্রশাসনে পেশাদারিত্ব বজায় রাখা এবং রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News