1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, তালিকা নিয়মিত হালনাগাদ: ডিএমপি কমিশনার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হলেও বর্তমানে তেমন শীর্ষ সন্ত্রাসী নেই বলে মন্তব্য করেছেন মো. সরওয়ার, ভারপ্রাপ্ত কমিশনার, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ মে) সকালে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, বর্তমানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা মূলত পূর্বের শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী বা নিজেদের সেই পর্যায়ের হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। পুলিশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, তবে তা দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং আগেভাগেই ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যেই নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ জনগণ গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।

এছাড়া ক্যাম্পের পরিধি বৃদ্ধি ও জনবল বাড়ানো হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News