
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে জানানো হয়, রোববার (৩ মে) সংসদ ভবনের পূর্ব ব্লকের নিচ তলায় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৩০ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।
নির্বাচিতদের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে ১ জন রয়েছেন।
Leave a Reply