1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“মার্কিন হামলা ‘আগ্রাসন’, আত্মরক্ষার দাবি প্রশ্নবিদ্ধ: ইরান”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন। একইসঙ্গে এ হামলাকে ‘আত্মরক্ষা’ হিসেবে উপস্থাপনের মার্কিন দাবিকেও প্রশ্নবিদ্ধ করেন তিনি।

শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বাঘেই তার পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি নথির উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে— যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েল-এর সম্মিলিত আত্মরক্ষার অনুরোধে এবং নিজের আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কিসের বিরুদ্ধে এই আত্মরক্ষা?’ তার দাবি, ইরানের পক্ষ থেকে এমন কোনো সশস্ত্র হামলা হয়নি যা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বৈধতা দিতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, এ হামলাকে আত্মরক্ষা বলা যায় না; বরং এটি ইরানের বিরুদ্ধে একটি সুস্পষ্ট আগ্রাসন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News