1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

“জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি—সংসদে আইন পাশের মাধ্যমে প্রতিষ্ঠিত: আইনমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

সংসদে আইন পাশের মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১ মে) সকালে শৈলকূপায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জামায়াতের পূর্বসূরিদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন-২০২৬ এর ধারা ২-এর উপধারা ১০ অনুযায়ী জামায়াতকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদে বিলটি উত্থাপনের সময় জামায়াতে ইসলাম এর বিরোধিতা করেনি, বরং তারা নীরব ছিল। তার ভাষায়, ‘মৌনতা সম্মতির লক্ষণ’।

এছাড়া তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে গণভোটের একটি অংশে প্রতারণা রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সেই অংশের সঙ্গে বিএনপি সম্পৃক্ত নয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News