1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“সংগঠিত প্রস্তুতি ছাড়া আন্দোলন সফল হয় না: নজরুল ইসলাম খান”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংগঠিত প্রস্তুতি ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। যথাসময়ে পরিকল্পিতভাবে আন্দোলনের ঘোষণা দিলে তবেই সফলতা অর্জন সম্ভব।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের পূর্বসূরিরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই মে দিবসের সূচনা সম্ভব হয়েছিল। সেই চেতনাকে ধারণ করেই শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম এগিয়ে নিতে হবে।

মে দিবস উপলক্ষে তিনি দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমিক ও মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে নজরুল ইসলাম খান আরও বলেন, যারা এ সংগ্রামের ভিত্তি গড়ে গেছেন, তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করলে ভবিষ্যৎ প্রজন্মও আমাদের স্মরণ করবে না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News