1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“সংসদ জনগণের অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী তারেক রহমান”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

মহান জাতীয় সংসদকে জনগণের অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার এবং জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের প্রসঙ্গ তুলে বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে প্রবাসে থাকতে হয়েছে। তিনি বলেন, বিদেশে অবস্থানকালে সেখানকার উন্নত শিক্ষাব্যবস্থা দেখে দেশের শিক্ষার্থীদের জন্য একই ধরনের পরিবেশ নিশ্চিত করার আকাঙ্ক্ষা তার মধ্যে কাজ করেছে।

শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি জানান, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারীদের স্বপ্ন ছিল একটি মুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য।

নারী শিক্ষার উন্নয়নে বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মেধার ভিত্তিতে উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News