1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

“পল্লবীতে রিভলবার ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবারসহ ৫ রাউন্ড রিভলবারের গুলি ও ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাতে রিমান্ডে থাকা আসামি মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্রাজিলের তৈরি রিভলবার, ৫ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এর আগে, গত ২১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে বৃন্দা রনিসহ তার সহযোগীরা গুলি ছোড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয় এবং মোঃ শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত রনি পল্লবী এলাকায় “শুটার বৃন্দা রনি” নামে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং একটি দস্যুতা মামলা তদন্তাধীন রয়েছে।

গ্রেফতারকৃতকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News