1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৯ টাকা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। যদিও আমদানিকারক ও রিফাইনারদের দাবির পরিপ্রেক্ষিতে আংশিক সমন্বয় করা হয়েছে, তবে তাদের পুরো দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে উৎস পর্যায়ে ভোজ্যতেলের দাম কমলে দেশীয় বাজারেও সেই অনুযায়ী মূল্য পুনঃনির্ধারণ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News