
রাজধানীর সূত্রাপুর এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় মূল আসামিকে গ্রেফতার এবং চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতের নাম সিয়াম হোসেন মাহি (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় সূত্রাপুর থানাধীন শ্যামা প্রসাদ লেন এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে ২৬ এপ্রিল সকালে ভিক্টোরিয়া পার্ক-এর সামনে থেকে মাহিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply