1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পঠিত

 

যশোরের বেনাপোল থানাধীন চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন তরিকুল ইসলাম (৪০) ও সবুজ হোসেন (২১)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা যায়, ভিকটিম ইউনুস আলী (৪৭) বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার স্ত্রী তাসলীমা খাতুনের সঙ্গে স্থানীয় ব্যক্তি আনোয়ার হোসেনের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা করা হয়।

ঘটনার দিন (২২ এপ্রিল) তরিকুল ইসলাম কৌশলে ইউনুস আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে। এরপর সবুজের মোটরসাইকেলে করে মরদেহ বেনাপোল-পুটখালী সড়কের পাশে ফেলে রাখা হয়।

পরবর্তীতে ভিকটিমের ভাই মামলা দায়ের করলে পিবিআই যশোর জেলা বিষয়টি তদন্তে নেয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তরিকুলকে গোপালগঞ্জ থেকে এবং পরে সবুজকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী আনোয়ার হোসেন ও সহযোগী রানা এখনও পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News