1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

“আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের আশঙ্কা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

গত দুইদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ঝড়ের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সবাইকে পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News