1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসা: ডিবির অভিযানে একজন গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর মিরপুর এলাকায় পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তি জাহিদ হোসেন (২১)। রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়, যা এসব অপরাধে ব্যবহৃত হচ্ছিল।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News