1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে সংশোধনী বিল পাস”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

 

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে একটি সংশোধনী বিল পাস হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সংসদে ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ (সংশোধন) বিল’ পাস করা হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই তা পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছিল।

পাস হওয়া বিলে বিদ্যমান আইনের ৩সি ধারা বিলুপ্ত করা হয়েছে। এ ধারায় সংসদ সদস্যদের জন্য শুল্ক, মূল্য সংযোজন কর, উন্নয়ন সারচার্জ ও আমদানি পারমিট ফি ব্যতীত নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ ছিল। এছাড়া নির্দিষ্ট সময় পর নতুন গাড়ি আমদানির সুবিধাও অন্তর্ভুক্ত ছিল।

নতুন সংশোধনের ফলে এখন থেকে সংসদ সদস্যরা এই বিশেষ সুবিধা আর পাবেন না এবং সাধারণ নাগরিকদের মতো নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করেই গাড়ি আমদানি করতে হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যরা আগেই জানিয়েছিলেন, তারা শুল্কমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ করবেন না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News