1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

“কোনো কম্প্রোমাইজ নয়, সিংহের মতো বাঁচতে চাই: ডা. শফিকুর রহমান”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিড়ালের মতো শত হাজার বছর নয়, সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চান। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে এবং কোনো অবস্থাতেই আপস করা হবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনকে সম্মান ও বুকে ধারণ করতে হবে এবং বিশ্বাসঘাতকতা করা যাবে না। যারা বেইমানি করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি দাবি করেন, দেশপ্রেম ও ন্যায়বিচারের প্রশ্নে যারা দৃঢ় অবস্থানে আছেন, তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News