
আজ রাতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। উভয় পক্ষই এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এ সফরে আলোচনা হতে পারে।
Leave a Reply