1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শাহবাগে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে থানার ভেতরেও হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয়।

এ সময় ডাকসুর আরেক নেতা এবি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন।

জানা যায়, তারেক রহমান-এর মেয়ে জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টের অভিযোগে ছাত্রদল শাহবাগ থানায় মামলা করতে আসে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্রশিবির ও ডাকসুর প্রতিনিধিরা। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতি শুরু হয়।

পরবর্তীতে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের মুখে ডাকসু নেতা মুসাদ্দিক ও এবি জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News