1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ডেমরা ও সিরাজদিখানে পৃথক অভিযানে গ্রেনেড ও বিদেশি অস্ত্র উদ্ধার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

রাজধানীর ডেমরা থানা এবং সিরাজদিখান থানা এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড, ম্যাগাজিন ও গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব সূত্রে জানা যায়, ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ডেমরা থানাধীন ডেমরা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।

অপরদিকে, ২৩ এপ্রিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব জানিয়েছে, দেশের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News