1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

তীব্র দাবদাহে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত, রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

দেশের অধিকাংশ অঞ্চলে চলমান তীব্র দাবদাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কাঠফাটা রোদের কারণে বাইরে বের হওয়াও কঠিন হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ দেশের অন্তত ২৪টি জেলায় বর্তমানে তাপপ্রবাহ বিরাজ করছে। নিয়ম অনুযায়ী ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রাকে তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

এছাড়া যশোর ও সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৭ ডিগ্রি, ফরিদপুরে ৩৬.৬ ডিগ্রি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় প্রায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকা-তেও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে তাপপ্রবাহ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News