
রাজধানীর পল্টন এলাকায় হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পল্টন মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বিভিন্ন সময় মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসারে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়। গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইলগুলো সোমবার (২০ এপ্রিল) পল্টন থানার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ বলছে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply