
গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত (২২ এপ্রিল) আনুমানিক ৩টার দিকে হরতকিতলা এলাকায় একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে মো. দাদন মিয়া (৩২) ও মো. শিহাব উদ্দিন (২২) কে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ ২১ হাজার টাকা। এছাড়া গাঁজা বিক্রির নগদ ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাসায় গাঁজা মজুদ রেখে বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।
উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply