1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“বনানীতে অবৈধ শীশা লাউঞ্জে অভিযান, ৪ কেজি শীশা জব্দ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর বনানী এলাকায় অবৈধ শীশা লাউঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি শীশাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় মূল অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে বনানী থানাধীন রোড-১৭/এ, ব্লক-ই এর একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘এস লাউঞ্জ রেস্টুরেন্ট’ নামীয় অবৈধ শীশা লাউঞ্জে অভিযান পরিচালনা করা হয়। পরিচালক (অপারেশনস) ও অতিরিক্ত ডিআইজি মোঃ বশির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ডিএনসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে লাউঞ্জের কাউন্টার ও বিভিন্ন স্থান তল্লাশি করে প্রায় ৪ কেজি অবৈধ শীশা, ৮টি হুক্কা, একটি সিসিটিভি ডিভিআর, একটি পিওএস মেশিন এবং একটি স্বাক্ষরবিহীন ব্যাংক চেক জব্দ করা হয়।

তবে অভিযান টের পেয়ে আসামিরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এ লাউঞ্জের মালিক এএসএম শাকিল মাহমুদ, মোঃ আলামীন ও মোঃ রফিক ফরাজী।

ডিএনসি জানায়, তারা অবৈধভাবে নিকোটিনযুক্ত শীশা সংরক্ষণ ও বিক্রয় করে আসছিল, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ও ৪১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News