1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

“বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

বগুড়াসহ দেশের ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে ভিন্নমতের মানুষদের বিনাবিচারে শাস্তি দেওয়া হয়েছে এবং আইনের অপব্যবহার করে তাদের নির্যাতন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায়বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এই আধুনিক পদ্ধতির মাধ্যমে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় হয়রানি ও দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্য সমান আইন প্রয়োগ হবে। আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News