1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

“বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ৯১১ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এছাড়া চলতি মাসের মধ্যে আরও ২৩টি উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিগত সময়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। সেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলট) পর্যায় শুরু করে সরকার। এ কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধানদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News