
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও মনোনীত হয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা ও হেলেন জেরিন খান।
মনোনয়ন তালিকায় আরও রয়েছেন নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ ও সুবর্ণা শিকদার।
৩৬ জনের এই তালিকায় আরও আছেন শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত প্রার্থীরা সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
Leave a Reply