1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেলের দাম সমন্বয়: জ্বালানিমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অনেক দেশই তাদের তেলের দাম সমন্বয় করেছে, এমনকি যুক্তরাষ্ট্রও দাম বাড়িয়েছে।

মন্ত্রী জানান, সরকার যে দামে তেল আমদানি করেছে, তার চেয়েও কম দামে কিছু ক্ষেত্রে সমন্বয় করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম পড়ে। তবে বৈদেশিক মুদ্রায় তেল আমদানির চাপ সামাল দিতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভর্তুকির বিষয়ে তিনি বলেন, এখনো সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে, যদিও এর সুনির্দিষ্ট হিসাব জানতে মন্ত্রণালয়ের তথ্য প্রয়োজন।

তিনি আরও বলেন, যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের ওপর পড়েছে এবং সেই প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়ছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News