1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দুই দফায় বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পঠিত

আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম। চলতি মাসে দ্বিতীয় দফায় বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা ২১২ টাকা বেশি।

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে, এপ্রিলের শুরুতেই ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে এক মাসে মোট দাম বেড়েছে ৫৯৯ টাকা।

বর্তমানে প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই হারে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে পরিবহন, বিমা ও নিরাপত্তা ব্যয় বেড়েছে—যার প্রভাব পড়েছে দেশীয় বাজারে। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News