
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে নিতে মিয়ানমার বাধ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আইসিজেতে মামলা দায়েরকারী দেশ গাম্বিয়া এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সব সময় চায় রোহিঙ্গারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য নিরাপদ পথ তৈরি করতে চায় সরকার। নিজ দেশে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়েও বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।